করোনাভাইরাস মহামারি পরবর্তী অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার রাতে ইয়াং বাংলা আয়োজিত লেটস টক 'কোভিড-১৯ রিকভারি টিভিইটি (টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) ফর ইয়ুথ' শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এ বিষয়ে কথা বলেন তিনি।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরআই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইয়াং বাংলা সিআরআইয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান।


শিক্ষামন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বে প্রায় একশ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে বলে অনেকে ধারণা করছেন। এ সময় বিশ্বে কী ধরনের দক্ষ কর্মীর প্রয়োজন হবে সেটা ভাবতে হবে।


উপমন্ত্রী বলেন, এখন বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকতে হলে আমাদের সন্তানেরা এগিয়ে আসছে, আমাদের প্রাতিষ্ঠানিক মানসিকতা সৃষ্টি হয়েছে। আমাদের নতুন প্রজন্মের কাছে কারিগরি শিক্ষা তুলে ধরতে হবে।'



Leave a Comment