সীতাকোট বিহার.....
এদেশের উল্লেখযোগ্য এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে এক কিলোমিটার পশ্চিমে সীতাকোট বিহার অবস্থিত।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, এদেশের প্রত্নতত্ত্বের পথিকৃত। একসময় ছিলেন দিনাজপুরের ‘জয়েন্ট কালেক্টর অব রেভিনিউ’। সেসময়ই তিনি আবিষ্কার করেন সীতাকোট বিহার। তখন তা নিছকই এক পুকুর। তার প্রত্নতাত্ত্বিক মন সেই পুকুরকে শুধুই পুকুর হিসেবে মেনে নেয়নি। এরপর ১৯৬৭ সালে দিনাজপুরে আবার ফেরত আসেন, জেলা প্রশাসক হিসেবে। শুরু করেন খননকাজ। তৎকালীন জেলা পরিষদে প্রস্তাব পাশ করে এটিকে দিনাজপুরের প্রত্নসম্পদ হিসেবে অভিহিত করে এর সংরক্ষনের ব্যবস্থাও করেন তিনি। এরপর দেশ স্বাধীনের পর হন শিক্ষাসচিব, যখন সংস্কৃতি মন্ত্রনালয়ের মন্ত্রী দিনাজপুরের এম. ইউসুফ আলী। তার সহযোগীতায় সীতাকোট বিহারের খননকাজ পূর্নতা পায়।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার প্রতি দিনাজপুরবাসীর পক্ষ থেকে আরেকবার সশ্রদ্ধ কৃতজ্ঞতা।

Leave a Comment